প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরে পৃথক অভিযানে পুলিশ যুবলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে। মঙ্গলবার রাত এবং বুধবার দুপুরে জেলার বিভিন্ন স্থানে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করার পর বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান, শহরের ষষ্ঠীতলা এলাকার আশিকুজ্জামান এবং চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের আব্দুস সামাদ বিশ্বাস (৬০)।
কোতোয়ালি থানার এসআই জিএম ইমরান হোসাইন রাজু জানিয়েছেন, শহিদুজ্জামানের বিরুদ্ধে যুবলীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ২৮ আগস্ট সন্ধ্যায় শহরের কাঠালতলা এলাকায় যুবলীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। শহিদুজ্জামান বালিয়া-ভেকুটিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে এবং তার বিরুদ্ধে আগে আরও চারটি মামলা রয়েছে।
অন্যদিকে, কোতোয়ালি থানার এসআই রেজাউল করিম জানিয়েছেন, ষষ্ঠীতলা এলাকার নুরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, বুধবার দুপুরে চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর এলাকা থেকে আব্দুস সামাদ বিশ্বাসকে আটক করে পুলিশ। তিনি গরীবপুর গ্রামের মৃত আব্দুল হালিম বিশ্বাসের ছেলে এবং সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, আব্দুস সামাদের বিরুদ্ধে চৌগাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ২০২৫ সালের ২১ ডিসেম্বর দায়ের করা ওই মামলায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর বিভিন্ন ধারায় তাকে আসামি করা হয়েছে। আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন