প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর পবা উপজেলায় এক কৃষককে নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পাওয়ার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পবা থানা পুলিশ মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পবা থানার ওসি আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, আবুল কালাম আজাদের মরদেহের গলা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। রাতের সময় নিহতের স্ত্রী ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কে বা কারা কেন এবং কিভাবে এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরো জানান, সকালেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন