প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর, ২৯ জুলাই, ২০২৬ : গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল থেকে হামলার ঘটনায় ১২ জনকে শনাক্ত করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। এই মামলায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বাসস’কে এই তথ্য নিশ্চিত করেন।
এসআই মনোহর আলী বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের নাম হচ্ছে- টঙ্গী পূর্ব থানার শালিকচূড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আজিজুল ইসলাম (৪৩), মাছিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (৩২), পূবাইলের রবীন্দ্র কুমার দাসের ছেলে জীবন কুমার দাস (৩৫), বড় দেওড়ার সামসুদ্দিনের ছেলে খলিলুর রহমান (৫০) এবং সাতাইশ এলাকার হাকিম আলীর ছেলে নিয়ামুল হাসান নাহিদ (১৮)।
অপর আসামিদের মধ্যে রয়েছেন- মো. আলাউদ্দিন সিপাই (৩৫), পঙ্কজ, নাজমুল, নামিম বাবু, নিয়ামুল হাসান নাহিদ, আশরাফুল ইসলাম, শ্রাবন বেপারী, তানজীম আহমেদ তামিম, সাইফুল ইসলাম সজিব, শিশির আহমেদ অনিক, জীবন কুমার লালসহ অজ্ঞাত পরিচয়ের ৩০ থেকে ৪০ জন লোক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ভোর ৫টা ৪০ মিনিটে ডিউটি করার সময় টঙ্গীর সাতাইশ বাগান বাড়ি রোডের পাশে মায়ের দোয়া রিয়েল এস্টেটের কাছাকাছি হযরত শাহজালাল রোডের মাথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। গাছা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর মহানগর শাখার ব্যানারে অনুষ্ঠিত মিছিলে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-সহ নানা স্লোগান প্রচার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান নিশ্চিত করেছেন যে, ৫ আসামি গ্রেপ্তার হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন