প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়া এবং ইউরোপের মধ্যে যুদ্ধ শুরু হলে কোনো পক্ষই বিজয়ী হবে না বলে সতর্কতা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি উল্লেখ করেছেন যে, পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, সেটি অর্জনে তারা সফল হয়নি। তিনি মনে করেন, ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মস্কোয় রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন এসব মন্তব্য করেন। তিনি বলেন, "যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কোনো পক্ষেরই বিজয়ী হওয়ার সুযোগ থাকবে না।"
পুতিন আরও বলেন, "আর পরিস্থিতি যদি অনেক দূর গড়ায়, তাহলে কেউই বিজয়ী হবে না। কেউ যেন বিষয়টি ভুলে না যায়।"
রুশ প্রেসিডেন্টের এই বক্তব্যে স্পষ্ট যে, পশ্চিমারা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার যে উদ্দেশ্য নিয়েছিল, তা বাস্তবে রূপায়িত হয়নি। তথ্যসূত্র: তাস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন