প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব এখন জমে উঠেছে। গ্রুপপর্ব ও রাউন্ড অব ৩২-এর শেষে দুটি মুসলিম দেশ মরক্কো ও মিশর নিশ্চিত করেছে শেষ ষোলো। উভয় দলই আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব করছে। ২০২২ ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ে মরক্কো ছিল প্রথম আফ্রিকান ও আরব দেশ, যারা সেমিফাইনাল খেলেছিল। এবার তারা শেষ ষোলোতে জায়গা করে নিয়ে শিরোপার দৌড়ে টিকে রয়েছে। শেষ ষোলোতে প্রথম ম্যাচটি শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হবে, যেখানে মরক্কোর প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্বাগতিক কানাডা। বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এটি কানাডার জন্য তাদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে ওঠার উপলক্ষ, এবং তাদের সামনে রয়েছে আরও একটি নতুন ইতিহাস লেখার সুযোগ। অন্যদিকে, রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে পেয়েছে তারা, যা ইতিহাসে প্রথমবারের মতো মিশরের জন্য শেষ ষোলো নিশ্চিত করেছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ, এবং তারা এবার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মিশর-আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (৭ জুলাই)। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ২০২৬ বিশ্বকাপে এবার অংশ নিয়েছে ১৩টি মুসলিম দেশ। তবে নকআউট পর্বের দুই ধাপ পেরিয়ে এখন শেষ পর্যন্ত টিকে আছে মাত্র দুটি দল, মরক্কো ও মিশর। এখন তাদের লক্ষ্য হলো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লেখা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন