প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের রামুতে বন্যাদুর্গত ও পানিবন্দি ১০০০ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে প্রাক্তন শিক্ষার্থীদের মানবিক সংগঠন ‘মৈত্রী-০২’। আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বন্যাদুর্গতদের কাছে।
ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি সরকারের পাশাপাশি মানবিক সংগঠনগুলোকে তৃণমূল পর্যায়ে মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার জন্য আহ্বান জানান।
ত্রাণসামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে। একই সঙ্গে শুকনা খাবারসামগ্রী, খাবার সেলাইন ও ওষুদও দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান এ সময় উপস্থিত থেকে সমাজের ধনী ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন