প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজারে ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁরা দীর্ঘদিনের যানজট, জনদুর্ভোগ, সড়ক পারাপার এবং দুর্ঘটনার ঝুঁকি কমানোর জন্য দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানান।
মানববন্ধনটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চান্দাইকোনা বণিক সমিতির উদ্যোগে আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী ছিলেন।
মানববন্ধনের সময় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ব্যানার হাতে নিয়ে ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারীর আশ্বাস পাওয়ার পর মানববন্ধনকারীরা সড়ক অবরোধ তুলে নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বণিক সমিতির সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল। তিনি বলেন, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল, ছাত্রনেতা বাদশা ফাহাদ আব্বাসী, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম খানসহ আরও অনেকে। বক্তারা উল্লেখ করেন, “দীর্ঘদিন ধরে চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এখনো কোনো কার্যকর অগ্রগতি দেখা যায়নি। এই এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্লাইওভার নির্মাণ অত্যন্ত জরুরি। আমরা দ্রুত এ দাবি বাস্তবায়ন চাই।”
“চান্দাইকোনা এলাকায় একটি বৃহৎ গরুর হাট রয়েছে। এ কারণে এখানে প্রতিনিয়ত যানবাহনের চাপ থাকে। সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও দুর্ভোগ নিরসনে ফ্লাইওভার নির্মাণের বিকল্প নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”
উপস্থিত বক্তারা আরও বলেন, চান্দাইকোনা পাবনা বাজার উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন ও মানুষ চলাচল করে। যানবাহনের অতিরিক্ত চাপ এবং সড়ক পারাপারে ঝুঁকির কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়। বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালে যাতায়াতকারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী বলেন, আপনাদের দাবি যৌক্তিক। আমি আপনাদের দাবির সঙ্গে একমত। চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন