প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই আন্দোলনের সময় পুলিশ গুলিতে শহিদ হওয়া সাফওয়ান আখতার সদ্য এবং মো. সুমন হাসানের কবর জিয়ারত করেছে জামালপুর জেলা যুবদল।
শনিবার (৮ আগস্ট) বিকেলে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে এ কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
এ সময় যুবদল নেতা ইকরামুল হক মানিক, মো. হাবিবুর রহমান রতন, মো. ইমরান কায়সার সহ শহিদ সাফওয়ান ও সুমনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা Khan গণমাধ্যমে জানান, 'জুলাই আন্দোলনে সকল শহিদ ও আহতদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ১৭ বছরের জুলুম-নির্যাতন থেকে মুক্তি এবং একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই কৃতজ্ঞতা আমরা আজীবন স্বীকার করতে চাই।'
তিনি আরো উল্লেখ করেন, 'শুধু জুলাই আন্দোলনে শহিদরাই নয়, গত ১৭ বছরে গুমের শিকার হয়ে যাদের এখনো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি, সেইসব পরিবারের সদস্যদের পাশে যেকোনো প্রয়োজনেই সন্তানের মতো আমরা পাশে থাকতে চাই।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন