প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটে একটি দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ৭টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
তথ্য মতে, নিহত তৈয়ব আলী (তৈয়েব) ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, সকাল ৭টার দিকে তৈয়ব আলী মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় খুলনাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার এসে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার চেষ্টা করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু ঘটে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘাতক প্রাইভেট কারটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন