প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের বক্তব্যের পর এবার ইংলিশ তারকা হ্যারি কেইন নিজের ব্যালন ডি’অর পাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। রয়টার্স -এর বরাতে শুক্রবার স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’-কে দেওয়া সাক্ষাৎকারে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার গত মৌসুমের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
কেইন জানান, তিনি নিজের পারফরম্যান্স নিয়ে বেশি আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তিনি বলেন, “নিজের সম্পর্কে বেশি কথা বলা আমার কখনোই পছন্দ নয়। তবে এটুকুই বলব, ব্যক্তিগত ও দলীয় দুই দিক থেকেই গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে।”
ক্যারিয়ারের সেরা মৌসুম কোনটি—এমন প্রশ্নের জবাবে কেইন কোনো দ্বিধা করেননি। তিনি বলেন, “বিনা দ্বিধায় বলা যায়, এটিই ছিল আমার ক্যারিয়ারের সেরা মৌসুম।”
গত মৌসুমে ৭৩ গোল করার সুবাদে কেইনের নাম স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অরের আলোচনায় উঠে এসেছে। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর আর কোনো ইংলিশ ফুটবলার এই পুরস্কার জিততে পারেননি। বর্তমানে কেইনের সঙ্গে আলোচনায় রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালও।
তবে কেইন মনে করেন, দুর্দান্ত ব্যক্তিগত পরিসংখ্যান থাকা সত্ত্বেও ব্যালন ডি’অর জয়ের বিষয়টি তার নিয়ন্ত্রণে নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই গোল সংখ্যা নিয়ে আমি সত্যিই দারুণ গর্বিত... তবে ব্যালন ডি’অর পাওয়ার বিষয়টি তো আর আমার হাতে নেই। এটি পুরোটাই নির্ভর করছে ভোটারদের ওপর। আমার কাছে গত মৌসুম এখন অতীত।”
কেইনের মতে, আগের মৌসুমের সাফল্য নিয়ে পড়ে না থেকে নতুন লক্ষ্যেই মনোযোগ দেওয়া উচিত। তিনি বলেন, “আমি এখন নতুন মৌসুম নিয়ে ভাবছি এবং সামনে আর কী কী অর্জন করা যায়, সেদিকেই নজর দিচ্ছি।”
আগামী ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ব্যালন ডি’অরজয়ীর নাম ঘোষণা করা হবে। তার আগে কেইনকে নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত পুরস্কারটি কার হাতে উঠবে, সেই সিদ্ধান্ত নেবেন ভোটাররাই। এমবাপ্পে ও ইয়ামালও এরই মধ্যে পুরস্কার জয়ের বিষয়ে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন