প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে একটি তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে দুই দিন অনশন করার পর পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ইন্দেরহাওলা গ্রামের মো. জামাল হাওলাদারের ছেলে মো. শাকিল হাওলাদার (২৬) একই এলাকার মো. রহিমের মেয়ে জান্নাতুল (২৩)-কে বিয়ের আশ্বাস দিয়ে ঢাকার বিভিন্ন বাসায় নিয়ে যান। সেখানে একাধিকবার তরুণী দাবি করেছেন যে, তিনি ধর্ষণের শিকার হয়েছেন।
এছাড়া অভিযুক্ত শাকিল কেরানীগঞ্জের একটি ভাড়াবাসায় জান্নাতুলকে নিজের স্ত্রী পরিচয়ে কিছুদিন একসঙ্গে বসবাস করেন বলেও অভিযোগ রয়েছে। পরে তিনি হঠাৎ করে বাড়িতে ফিরে আসেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আত্মগোপনে চলে যান।
অবশেষে, গত ৩ আগস্ট জান্নাতুল বিয়ের দাবিতে শাকিলের বাড়িতে অনশন শুরু করেন। দুই দিন টানা বৃষ্টিতে ভিজে অনশন চালিয়ে যাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে আসে।
বানারীপাড়া থানার একটি সূত্র জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিস্তৃত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এই বিষয়টি তদন্তাধীন এবং আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন