প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিষেক শর্মা আফগানিস্তানের বোলারদের বিরুদ্ধে একের পর এক বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এই ওপেনারের খুনে ব্যাটিংয়ে ভারতীয়দের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার কৃতিত্ব অর্জন করেছেন।
বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এই অসাধারণ কীর্তি স্থাপন করেন অভিষেক। তিনি ১০ ছক্কা ও ৯ চারের সাহায্যে মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে পূর্বে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি রোহিত শর্মার দখলে ছিল। ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত।
আউট হওয়ার পূর্বে অভিষেক ৩৪ বলে ১১ ছক্কা ও ৯ চারের মাধ্যমে ১০৮ রানের ইনিংস খেলেন।
বিস্তারিত আসছে …
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন