প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর এলাকায় সম্প্রতি অপরাধমূলক কর্মকাণ্ড ও ডাকাত আতঙ্কের বৃদ্ধি ঘটায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে এই উদ্যোগের কথা জানানো হয়।
স্থানীয়দের মতে, গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে মুখ ও চোখ বাঁধা এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একটি সংঘবদ্ধ দলের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ রাতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এই পরিস্থিতি মোকাবিলার জন্য এলাকার প্রবেশপথ ও অলিগলিতে যুবকদের সমন্বয়ে নিয়মিত পাহারার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার খবর দ্রুত ছড়িয়ে দিতে বিশেষ যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে। অপরিচিত ব্যক্তির গতিবিধি নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আক্কেল মালিথা, শেখ মজনু, সোলেমান মন্ডল, আব্দুর রহমান ও আব্দুল কুদ্দুস সানা বক্তব্য রাখেন। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর দাবি, স্থানীয় পাহারার পাশাপাশি স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল আরও জোরদার করা প্রয়োজন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, গোকুলনগর এলাকায় ডাকাত চক্রের উপস্থিতির খবর পাওয়ার পর পুলিশ টহল বাড়ানো হয়েছে। ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন