প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি নেই। তারা একতরফা তাদের ইচ্ছামতো যে কোনো কমিটি করলে, সেটি অবৈধ।
শনিবার (১৮ জুলাই) বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, গণভোটে এই দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যা’ বলেছে। সেই মাধ্যমে তারা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। আফসোস, বর্তমান সরকার বলেছিল, যখন অধিকাংশ জনগণ গণভোটে ‘হ্যা’ র ওপর রায় দেয়, তখন তারা গণভোটের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করবে। কিন্তু ক্ষমতায় আসার পর তারা ‘হ্যা’ এর কথাটা ভুলে গেছে। এখন তারা বলছেন, তারা কখনো সংস্কার করতে বলেনি। অথচ বিএনপির ৩১ দফার প্রথমটি হলো সংস্কার।
তিনি বলেন, সংসদের ভেতর মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক আমাদের সবক দেন। তিনি বলেন, এটা সংবিধান, ওটা ধারা—এসব। আমি জানতে চাই—সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোথায় আছে যে, সংসদে আপনি একটি সংবিধান সংশোধন কমিটি গঠন করতে পারবেন? যখন আমরা তার প্রতিবাদ করেছি, এখন শুনলাম তারা সংসদের ভেতরে আওয়াজ দিয়ে কমিটি গঠন করেছেন। আমরা এটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। বর্তমানে তারা এটা পাল্টে বিশেষ কমিটি বলে পরিচিত করেছেন। জনগণের সাথে আর কত ধোঁকাবাজি করবেন? পরিণতির জন্য প্রস্তুত থাকুন।
সরকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা আরও বলেন, আপনারা যতই চেষ্টা করেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে পারবেন না। আপনারা কেবল ‘ডামি ফ্যাসিস্ট’ হতে পারেন। আসল ফ্যাসিস্টদের জনগণ সমাজে গ্রহণ করেনি। ‘ডামি ফ্যাসিস্ট’ আবার কী? ফ্যাসিস্টরা যে পথে চলেছে, আপনারাও সেই পথেই হাঁটছেন। ১৩৩টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, যেগুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল—সেগুলো বিএনপি রেখে দিয়েছে। এ বিষয়টি জাতির সাথে বিশ্বাসঘাতকতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন