প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে একই পরিবারের ৫ সদস্যকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে রোববার গভীর রাতে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের আলম খানের বাড়িতে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন—আলম খান (৫১), আয়শা বিবি (৭৫), মাছুমা বেগম (৪৫), রাসেল (৩০) ও হাফসা বেগম (২৫)। তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও আয়শা বিবি ও মাছুমা বেগমের এখনও জ্ঞান ফেরেনি।
রবিবার সকালের ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সূত্র ও ভুক্তভোগী আলম খান জানান, রাতে খাবার খেয়ে পুরো পরিবার ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা দীর্ঘ সময় ঘুম না ভাঙায় পরিবারের অন্যান্য সদস্যরা ডাকাডাকা শুরু করেন। পরে দেখা যায় ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে আসবাবপত্র এলোমেলো অবস্থায় এবং আলমারি ভাঙা দেখে তারা। আলম খানের দাবি, দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে সকলকে অচেতন করে আলমারিতে থাকা নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এর পাশাপশি তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও লুট হয়েছে বলেও জানান তিনি।
আলম খানের ছোট ভাই বজলু খান জানান, সকালবেলা খবর পেয়ে তিনি বাড়িতে এসে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনা সম্পর্কে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন