প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটে মিছিল করার সময় আটক হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালবেলা গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তাদের মধ্যে রয়েছেন- মোরেলগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মো. লিটন চাপরাশি (২২), গুলিশাখালী গ্রামের আ. কাইয়ুম (২১), গুয়াতলা গ্রামের মো. শাহিন ফকির, নাজমুল তালুকদার যিনি ওরফে শাকিল (১৯), হাসান হাওলাদার (৩৩), বারুইখালী গ্রামের শামিম হোসেন এবং নাজমুল হাসান (১৯), পায়লাতলা গ্রামের রাতিন ইসলাম হৃদয় (১৯), শ্লোমবাড়িয়া গ্রামের সিরাজ শেখ যিনি ওরফে ফিরোজ (১৯), আরিফুল ইসলাম (১৯), রিয়াদ শেখ (১৯), হাবিবুল্লা খান (১৯), মধ্য বিষারিঘাটা গ্রামের মাহিম হাওলাদার (১৯), সেজদারবাড়ি গ্রামের মেঘনাথ মালি, বহরবুনিয়া গ্রামের সদমিন ফাহিম (২০), গাবতলা গ্রামের রাব্বি তালুকদার এবং বরগুনা সদরের ফুলঝুরি পাতাকাটা গ্রামের অংকুর মালি।
পুলিশ জানায়, ভোরে ৪০ থেকে ৪৫ জনের একটি দল রেলরোড এলাকায় মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পরে বিকেলে আটক হওয়া ১৭ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন