প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন উপলক্ষে আনন্দ মিছিল এবং জশনে জুলুস জায়েজ কি না, এই বিষয়ে কওমি অঙ্গনের ওবায়দুল্লাহ হোসাইন সাহেবের সঙ্গে মুজাকারায় (মতবিনিময়) বসার আহ্বান গ্রহণ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী।
মুফতি তাহেরী একটি বক্তব্যে উল্লেখ করেন, “আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করা না-জায়েজ—এটি প্রমাণ করতে আমার সঙ্গে মুজাকারায় বসতে ওবায়দুল্লাহ হোসাইন সাহেব রাজি হয়েছেন।”
তিনি আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে কখনো ওবায়দুল্লাহ হোসাইনকে দেখেননি এবং তার নামও আগে শোনা হয়নি। তবে, মুজাকারায় বসতে তার কোনো আপত্তি নেই বলে তিনি জানান।
মুফতি তাহেরী বলেন, মুজাকারায় বসার জন্য ওবায়দুল্লাহ হোসাইন ব্রাহ্মণবাড়িয়ার জামেয়া ইউনুসিয়া মাদরাসা থেকে অনুমতির শর্ত দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, “ওবায়দুল্লাহ হোসাইন সাহেব, ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুসিয়া মাদরাসা থেকে অনুমতি পেয়েছেন কি? আশা করি, অনুমতিপত্রটি আমার হস্তগত করবেন অথবা ফেসবুকে আপলোড করবেন।”
তিনি আরও বলেন, “উদারতা ও আন্তরিকতার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরে ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপে বসার পরিবেশ তৈরি করে উভয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের রোডম্যাপ তৈরি করব, ইনশাআল্লাহ।”
মুফতি তাহেরী তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, মহানবী (সা.)-এর শুভাগমন উপলক্ষে আনন্দ মিছিল জায়েজ এবং শাব্দিক অর্থের বিবেচনায় ‘ঈদ’ শব্দ ব্যবহারে তার কোনো আপত্তি নেই।
পক্ষে—
মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী
সাংগঠনিক সচিব—আহলে সুন্নাত ওয়াল জামা'আত কেন্দ্রীয় পরিষদ
চেয়ারম্যান—দাওয়াতে ঈমানী বাংলাদেশ
সাজ্জাদানশীন—ফয়েজিয়া দরবার শরীফ, চাপুইর, ভাতশালা, ব্রাহ্মণবাড়িয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন