প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় হারানো মোবাইল ফোন খুঁজতে গিয়ে পুলিশ স্বামী-স্ত্রীর কাছে চোরাই পণ্যের সন্ধান পেয়েছে। অভিযান পরিচালনা করে তাদের কাছে ৪৭টি পণ্য উদ্ধার করা হয়। স্বামী পালিয়ে গেলেও স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রাম থেকে আলেয়া বেগম নামের ওই নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার খায়েশ মিয়ার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানিয়েছেন, কয়েকদিন আগে এক ব্যক্তি একটি মোবাইল ফোন হারানোর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনের লোকেশন দেখা যায় উপচাপাড়ায় একটি বাড়িতে। খোঁজ নিয়ে জানা যায়, ওই বাড়িটি খায়েশ মিয়া নামক এক ব্যক্তির। তিনি চোরাই মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য বিক্রি করে থাকেন।
ওসি আরও জানান, খায়েশ মিয়ার স্ত্রীও এই কার্যক্রমে জড়িত। পরে ওই বাড়িতে অভিযান চালানোর সময় ১৪টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১০টি বাটন মোবাইল ফোন, একটি ট্যাব, ১৩টি টর্চলাইট, পাঁচটি ঘড়ি ও চারটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। খায়েশ মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী আলেয়া বেগমকে আটক করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আলেয়া বেগম জিজ্ঞাসাবাদে জানান- চোর, ছিনতাইকারী ও মাদকাসক্তদের কাছ থেকে তারা কম দামে মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য কিনতেন। পরে লাভ পেলে বিক্রি করে দিতেন। এর মধ্যে কিছু পণ্য তাদের কাছে টাকার বিনিময়ে বন্ধক দেয়া যেত।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন