প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় তানিয়া বেগম (২৫) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি মারার অভিযোগ তিন বখাটের বিরুদ্ধে উঠেছে। স্বজনদের অভিযোগ, হামলার ফলে গুরুতর আহত ওই নারীর গর্ভপাত ঘটে এবং নবজাতক শিশুটির মৃত্যু হয়। শনিবার রাত আটটার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। এ সময় ওই নারীর স্বামী হাবিব পাহলান (৪৫) ও বাবা দুলাল হাওলাদারকেও (৫৫) মারধর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় অটোরিকশাচালক হাবিব, তার অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া এবং শ্বশুর দুলালকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। মুন্সী বাড়ি স্ট্যান্ড সংলগ্ন সড়কের ওপর বখাটে সোহাগ (২০), মামুন (২৩) ও শাওন সিকদার (২২) দাঁড়িয়ে থাকায় অটোরিকশার চলাচলে বাধা সৃষ্টি হয়। হাবিব তাদের সরে দাঁড়াতে বললে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বখাটেরা হাবিব ও তার শ্বশুরকে মারধর করতে শুরু করে। স্বামীকে রক্ষা করতে তানিয়া এগিয়ে গেলে বখাটেরা তার পেটে সজোরে লাথি মারে। পরে আহতদের অন্তত দেড় ঘণ্টা সেখানে আটকে রাখা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশের সময় তানিয়ার গর্ভপাত ঘটে এবং কিছুক্ষণের মধ্যে নবজাতকটির মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
হাসপাতালের কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা এহসান জানান, পেটে আঘাতজনিত কারণে প্রচণ্ড রক্তক্ষরণের ফলে গর্ভপাত ঘটে। নবজাতকটিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু স্বজনেরা দ্রুত নিয়ে যেতে না পারায় শিশুটির মৃত্যু হয়। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন