প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে নরওয়ে ও আইভরি কোস্ট মাঠে নেমেছে। মঙ্গলবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতে যাচ্ছে।
প্রথমবারের মতো আইভরি কোস্ট এই বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নামছে। এদিকে, সুপারস্টার স্ট্রাইকার আর্লিং হালান্ডকে সামনে রেখে, নরওয়ের লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাওয়া। কাগজ-কলমের দিক থেকে নরওয়েই ফেভারিট। ফিফা র্যাঙ্কিংয়ে আইভরি কোস্টের তুলনায় নরওয়ে এগিয়ে রয়েছে। লাইভ র্যাঙ্কিংয়ে নরওয়ে ২৩ নম্বরে অবস্থান করছে, অন্যদিকে আইভরি কোস্টের অবস্থান ৩১ নম্বরে।
আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে মন্তব্য করেন, ‘আমাদের শক্তির মূল জায়গা হলো, দলের যেকোনো খেলোয়াড় গোল করতে পারে। এটি প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য দারুণ কার্যকর। বেঞ্চ থেকে আসা খেলোয়াড়রাও ম্যাচে বড় ভূমিকা রাখতে সক্ষম।‘
যদিও আত্মবিশ্বাসী, তবে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেছেন ফায়ে, ‘ওরা খুবই গোছানো দল। ব্যক্তিগতভাবে সবাই দারুণ এবং সুযোগ পেলেই গোল করতে পারে। কিন্তু আমাদেরও শারীরিক শক্তি রয়েছে। আমরা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব।’
ম্যাচের আগে নরওয়ের কোচ স্টেল সোলবাকেন বলেছেন, ‘আমাদের ওদের শারীরিক শক্তির সঙ্গে টেক্কা দিতে হবে। কারণ তারা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হবে এবং যে দল একটু ভাগ্যের সহায়তা পাবে তারাই জিতবে।’
এই ম্যাচের বিজয়ী দল শেষ ১৬-এর লড়াইয়ে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন