প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর, ১৩ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য হলো দেশের চিনিশিল্পকে লোকসানের বোঝা থেকে লাভজনক অবস্থানে নিয়ে আসা। এই লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জাতীয় সংসদের হুইপ আজ শুক্রবার নাটোর চিনিকলের আখমাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব মন্তব্য করেন।
হুইপ আরও বলেন, বর্তমান সরকার চিনিশিল্পকে লাভজনক করার জন্য আখ চাষে কৃষকদের উৎসাহিত করছে। এর পাশাপাশি সরকার আখের ক্রয় মূল্য বৃদ্ধি, আখচাষীদের জন্য প্রণোদনা প্রদান, নতুন জাতের বীজ ও প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষক পর্যায়ে সরবরাহের উদ্যোগ নিয়েছে।
দুলু উল্লেখ করেন, চিনিকলগুলোকে বেসরকারি মালিকানায় ছেড়ে দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেই উদ্যোগ এখন বন্ধ করা হয়েছে। বর্তমান সরকার চিনিকলগুলোকে বহুমুখীকরণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে চিনিকলের কারখানা সারা বছর ধরে চালু থাকবে এবং মৌসুমী শ্রমিকদের জন্য সারা বছর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৫শ ৮০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬ দশমিক ২ শতাংশ। ৬৫ মাড়াই দিবস কার্যক্রম চলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন