প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নবীন অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে, সম্প্রতি স্ত্রী সুনীতা আহুজা বলিউড অভিনেতা গোবিন্দকে প্রকাশ্যে প্ল্যাটফর্মে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেন। এতদিন গোবিন্দ নীরব থাকলেও এবার স্ত্রী সুনীতার বিতর্কিত মন্তব্য, পরকীয়ার অভিযোগ এবং অসভ্য ভাষার বিরুদ্ধে তিনি কড়া জবাব দিয়ে মুখ খুলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন আলোচনার জবাবে গোবিন্দ এক দীর্ঘ ও আবেগঘন বিবৃতিতে সুনীতার ওপর ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি তার সম্মান ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকবার জন্য আহ্বান জানান।
বিবৃতির শুরুতে গোবিন্দ তার স্ত্রীকে উদ্দেশ্য করে অসন্তোষ প্রকাশ করে বলেন, বাইরে আমি যে কাজগুলো পাই, সেগুলো আমি করি না; আর বর্তমানে যে কাজ আমি করছি, সেখানেও আপনি হস্তক্ষেপ করছেন। যখন আপনার নিজের কাজ চলছিল—তা সেটি আপনার রান্নার শো হোক কিংবা লকডাউনের দিনগুলো—মেয়ে টিনাকে দিয়ে আপনি যেকোনো উপায়ে আমাকে সেই সব শোয়ে ডেকেছেন এবং সাহায্য নিয়েছেন। যাই হোক, সেটি তো আপনার অধিকার ছিল।
গোবিন্দ পেশাগত জীবনের সুরক্ষায় স্ত্রী সুনীতা বাধা হয়ে দাঁড়াচ্ছেন দাবি করে বলেন, এখন আমি নতুন একটি ছবি শুরু করেছি, আর ঠিক এই সময়েই আপনি আমাকে মানুষের নজর থেকে নামিয়ে দিতে, বদনাম করতে এবং আমার এই কাজ বা ব্যবসা যাতে ক্ষতির মুখে পড়ে, তার জন্য কোনো চেষ্টাই বাকি রাখছেন না। যখন কেউ চলচ্চিত্রজগতে কাজ করতে আসে, তখন তাদের এভাবে অপমানিত বা বদনাম করবেন না যাতে তারা ভয় পেয়ে যায় বা ইন্ডাস্ট্রি ছেড়ে পালাতে বাধ্য হয়।
নিজ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এই জনপ্রিয় অভিনেতা স্পষ্ট ভাষায় জানান, ঈশ্বর আপনাকে প্রভাব, শক্তি, খ্যাতি, সম্মান এবং ধন-সম্পদ সবই দিয়েছেন। তবে এর মানে এই নয় যে, যাঁর কাছে এসব কম রয়েছে, আপনি তাকে প্রকাশ্যে অপমান বা জাঁতাকলে পিষে মারবেন।
একই সঙ্গে বয়সের তুলনায় নিচে বয়সী অভিনেত্রীদের সঙ্গে পর্দায় জুটি বাঁধা প্রসঙ্গে সুনীতা যে প্রশ্ন তুলেছিলেন, তারও গোবিন্দ স্পষ্ট জবাব দেন। তিনি বলেন, বয়সের বিষয়ে আপনি যে বিষয়টি তুলছেন, সে বিষয়ে আপনাকে মনে করিয়ে দিতে চাই যে দেশের বড় বড় তারকারা তাদের থেকে কম বয়সী তরুণীদের সঙ্গে কাজ করেছেন। এতে সেই অভিনেত্রীরা ভালো কাজ, সুনাম ও সম্মান পেয়েছেন এবং তারকারাও তরুণের চরিত্রে নিজেদের পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন। আপনার মূলত চান না যে আমাকে দর্শক তরুণ হিসেবে দেখুক।
এই কাদা ছোড়াছুড়ির পেছনে এক অদৃশ্য চক্র কলকাঠি নাড়ছে বলেন গোবিন্দ। তিনি দাবি করেন, আপনি আপনার ছোট ছোট কিছু প্রত্যাশা পূরণের চক্করে এক বিরাট ব্যবসার অপপূরণীয় ক্ষতি করছেন। আপনার পেছনে যে গ্রুপ বা ‘গ্যাং’ সক্রিয় রয়েছে সে সম্পর্কে সবাই ভালো করেই অবহিত। আমি নিশ্চিত যে খুব শিগগিরই সেই সত্যিটা সবার সামনে চলে আসবে এবং সেটি আপনার নিজের জন্যও খুব একটা শোভনীয় হবে না।
তিনি সুনীতাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার মনে হয় ভবিষ্যতে আপনার আবার আমাকে প্রয়োজন হতে পারে। তাই দয়া করে বিভিন্ন পডকাস্টে গিয়ে এভাবে আমাকে অপমান করা বন্ধ করুন এবং নিজের সীমার মধ্যে থাকুন। আপনার কাছে আমার এটাই বিনীত প্রার্থনা।
বিবৃতির শেষাংশে গোবিন্দ সুনীতার কথা বলার শৈলী ও ভাষার মান নিয়ে তীব্র আপত্তি তোলেন। তিনি বলেন, সুনীতাজি, আপনি ইতিমধ্যেই বেশিরভাগ গালিগালাজ শুরু করেছেন। ঈশ্বর না করুন, তরুণ প্রজন্ম যদি আপনাকে দেখে এই ভাষা শেখে, তবে একদিন সবাই আপনাকে আয়না দেখাবে। আপনার আচরণ তারা অনুসরণ করবে। কাল যদি সাধারণ মানুষ আপনার সঙ্গেই সেই সব বাজে গালিগালাজ শুরু করে, তখন আমরা সবাই লজ্জিত হবো। দয়া করে এটা করবেন না। মাতৃস্থানীয় ও বোনদের প্রতি ব্যবহৃত সম্মানজনক শব্দগুলোকে আপনি সস্তা বানিয়ে ফেলেছেন, আপনার থেকে এটা একেবারেই প্রত্যাশিত নয়।
এমতাবস্থায় গোবিন্দ এবং নতুন অভিনেত্রী কোমল সম্প্রতি তাদের আসন্ন চলচ্চিত্র ‘রূপা’-র প্রচারণা ও প্রচারমূলক অনুষ্ঠানে একাধিকবার একসঙ্গে হাজির হওয়ার পর থেকেই বলিউডে ফের জল্পনা তুঙ্গে ওঠে। মুম্বাই বিমানবন্দরে তাদের প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল, তারও কয়েক মাস আগে সুনীতা পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে তার স্বামীর সঙ্গে কোমল নামে এক নতুন অভিনেত্রী সম্পর্কে জড়িয়েছেন। শুক্রবার ফের গোবিন্দকে ওই অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে দেখা গেলে পুরোনো অভিযোগ ও পারিবারিক কাদা ছোড়াছুড়ির বিষয়টি নতুন করে আলোচনায় চলে আসে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন