প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা পুলিশের হাতে আবারও আটক হয়েছেন। তাকে বিক্ষোভে অংশ নিতে যাওয়ার সময় আটক করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নেহা বোরা দিল্লির আরকে আশ্রম এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার করে তিনি জানান, ব্যারিকেড ডিঙিয়ে তারা কনট প্লেস এলাকায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। এরপরই পুলিশ তাকে আটক করে।
এর আগে, ১০ অক্টোবর, নেহা বোরা পুলিশি হেফাজত থেকে মুক্তি পেয়েছিলেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পুলিশ তার মোবাইল ফোন নিয়ে গিয়েছিল, যা পরে ফেরত দেওয়া হয়। একই সঙ্গে ময়দান গড়ি থানায় আটক নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, দিল্লিতে সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীদের ওপর পুলিশের দমন-পীড়ন এবং ব্যাপক আটকের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিন্দা জানিয়েছে। সংস্থাটির অভিযোগ, সমালোচনামূলক কণ্ঠস্বর স্তব্ধ করতে নয়াদিল্লি সারা দেশে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল আল-জাজিরাকে বলেন, বিরোধী দলের নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও আইনজীবীসহ পাঁচ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। এসব ঘটনার মাধ্যমে স্পষ্ট যে, সরকার সমালোচনাকে দমিয়ে রাখতে চাইছে।
বিবৃতিতে আকার প্যাটেল আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগের কারণে যাদের আটক করা হয়েছে, তাদের অবিলম্বে ও শর্তহীনভাবে মুক্তি দিতে হবে। একই সঙ্গে মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ সংযম দেখানোর এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন