প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহের শাসনব্যবস্থা এবং প্রশাসনিক কর্মকাণ্ডের উপর তীব্র সমালোচনা করে তার বিরুদ্ধে ‘নেপালি হিটলার’ বলে মন্তব্য করেছেন দেশটির উচ্চকক্ষের একটি সংসদ সদস্য।
গত বুধবার, নেপালের জাতীয় পরিষদের (উচ্চকক্ষ) একটি বৈঠকে জনতা সমাজবাদী পার্টির (জেএসপি) সংসদ সদস্য মহন্ত ঠাকুর এই বিতর্কিত মন্তব্য করেন।
সংসদে দেওয়া তার বক্তব্যে মহন্ত ঠাকুর বালেন শাহের নেতৃত্বাধীন প্রশাসনকে ‘অদক্ষ’ এবং ‘অকার্যকর’ বলে উল্লেখ করে বলেন, এই সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকারের এমন কর্মকাণ্ডের ফলে নেপালের জনগণের মধ্যে চরম হতাশা সৃষ্টি হচ্ছে।
তিনি আরো অভিযোগ করেন, বর্তমান প্রশাসন কর্মকর্তা-কর্মচারীদের পদ থেকে সরিয়ে দিয়ে তাদের লক্ষ্যবস্তু বানানোর ব্যবস্থা করছে, যার ফলে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বেসরকারি স্কুল এবং নার্সিং হোমগুলোর উপর সরকারের কঠোর নিয়ন্ত্রণমূলক নীতি লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের ভবিষ্যতের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। সরকারের এমন অনড় অবস্থান দেশের অর্থনীতিকে আরও দুর্বল করবে বলে তার আশঙ্কা।
মহন্ত ঠাকুর আরও দাবি করেছেন, বর্তমান প্রশাসন ট্রেড ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ সহ্য না করে সেগুলো বিলুপ্ত করার চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে হস্তক্ষেপ করছে।
সরকারের এমন একনায়কতান্ত্রিক আচরণকে সমালোচনা করে মহন্ত ঠাকুর বলেন, তিনি (বালেন শাহ) যে যা বলছেন তা-ই যেন আইন হয়ে দাঁড়াচ্ছে, যা দেশকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন