প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রাণীর সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাইয়ান আবদুল বাতেন নামের একজন বাংলাদেশি শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা।
গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভান্ডার টাম্পাবাস্টসে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। ‘আমেরিকাস টপ মাগশট’ সাইটেও তার ছবি, অভিযোগ এবং গ্রেপ্তারের বিষয়টি প্রকাশিত হয়েছে।
গ্রেপ্তার হওয়া রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন