প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের জামায়াতে ইসলামীর মেম্বার পদপ্রার্থী সাইদুর রহমান ডাবলুর পিতা মান্নান বিশ্বাসকে (৭০) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছে।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) বিকেলের দিকে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে তাকে আটক করা হয়। তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পরে, জেনে-বুঝে চোরাই মালামাল নিজের হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৩ ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন