প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এবং কেএনএস কানাডা (বিডি)-এর মধ্যে ফাইব্রোস্ক্যান সেবা পরিচালনার জন্য নতুন একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট শাখাগুলোতে অনুমোদিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফাইব্রোস্ক্যান সেবা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজ্ঞাতে একটি ভিন্ন প্রতিষ্ঠান একই উৎস থেকে মেশিন এনে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ও সরবরাহের মাধ্যমে কয়েকটি শাখায় ফাইব্রোস্ক্যান পরীক্ষা কার্যক্রম শুরু করেছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট শাখাগুলো থেকে ওই মেশিনগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
রোগীদের নিরাপত্তা, পরীক্ষার নির্ভরযোগ্যতা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বাংলাদেশে FibroScan প্রযুক্তির একমাত্র অনুমোদিত পরিবেশক হিসেবে KNS Canada (BD)-এর সঙ্গে পুনরায় আলোচনা শুরু করে। আলোচনার ফলস্বরূপ দুই প্রতিষ্ঠানের মধ্যে নতুন সমঝোতা গড়ে ওঠে এবং অনুমোদিত প্রযুক্তির মাধ্যমে FibroScan সেবা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রোগীদের আস্থা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্য পরীক্ষার ফলাফল নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান অঙ্গীকার। এই লক্ষ্য অর্জনে অনুমোদিত যন্ত্রপাতি ব্যবহার, যথাযথ ক্যালিব্রেশন, প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং প্রশিক্ষিত ও যোগ্য অপারেটরের মাধ্যমে পরীক্ষা পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এবং KNS Canada (BD) যৌথভাবে FibroScan সেবার প্রযুক্তিগত মান বজায় রাখার জন্য এবং রোগীদের উন্নত, নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা প্রদানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন