প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড ২১ হাজার পিছ ইয়াবা জব্দ করেছে, যা প্রায় ১ কোটি ৫ লাখ টাকার মূল্যমানের। তবে, মাদক কারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৭ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত ২টার সময় কোস্টগার্ড স্টেশন টেকনাফ হ্নীলা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক এলাকা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়, তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশে ভয়াবহ মাদক বিস্তার রোধে বাংলাদেশ কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন