প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুখবর শুনিয়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তিনি টালিউড অভিনেতা দেবের সঙ্গে অভিনীত একটি নতুন সিনেমার পোস্টার শেয়ার করেছেন, যার মাধ্যমে সিনেমাটির গল্প ও মুক্তির ব্যাপারে কিছু ইঙ্গিত দিয়েছেন।
‘দেশু ৭’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেন শুভশ্রী শনিবার (১৫ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে। পোস্টারে দেখা যাচ্ছে, দেব-শুভশ্রী রোমান্টিক ভাবে একটি বাইকের ওপর বসে আছেন। এই নতুন পোস্টারে টালিউডের পুরনো সেই দেব-শুভশ্রী জুটিকে আবার খুঁজে পেয়েছেন ভক্তরা।
শুভশ্রী পোস্টারের ক্যাপশনে লেখেন, “যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা।”
ভক্তদের উদ্দেশ্যে শুভশ্রী আরও লেখেন, “চোখে ভালোবাসা, ধমনীতে আগুন। রোমান্স, অ্যাকশন আর টানটান উত্তেজনায় ভরপুর এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হয়ে যান।”
‘দেশু ৭’ সিনেমাটি দেব-শুভশ্রী জুটির সপ্তম সিনেমা। এটি একটি অ্যাকশন-রোমান্টিক থ্রিলার নির্ভর সিনেমা, যার মাধ্যমে দীর্ঘকাল পর আবারও বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। শুধু তাই নয়, এই সিনেমার মাধ্যমে দেব পরিচালনার জগতে আত্মপ্রকাশ করছেন।
এছাড়া, দেব ও শুভশ্রী র পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য এবং ইধিকা পাল। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন