প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সউদী আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশের অনুরোধে তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করার উদ্দেশ্যে পার্লামেন্টের জরুরি অধিবেশন আহ্বান করেছেন।
সিসি উল্লেখ করেছেন যে, এই সামরিক পদক্ষেপটি সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক হবে এবং এটি কোনো আগ্রাসী পদক্ষেপের উদ্দেশ্যে নয়।
তিনি জানান, মিশর কোনো অবস্থাতেই উপসাগরীয় মিত্রদের একা ছেড়ে দেবে না এবং সউদী আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সরাসরি সমন্বয় করা হবে।
নতুন প্রশাসনিক রাজধানীতে মিশরীয় মিলিটারি একাডেমির প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২০১১ এবং ২০১৩ সালে মিশরের কঠিন সময়ে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের প্রদত্ত ঐতিহাসিক সহায়তার কথা গভীরভাবে স্মরণ করেন সিসি। তিনি জানান, সে সময় তেল, গম, গ্যাস সরবরাহের পাশাপাশি এসব দেশ যে আর্থিক, লজিস্টিক ও সামরিক সহায়তা দিয়েছিল, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেসিডেন্ট সিসি পুনর্ব্যক্ত করেন যে, সউদী আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতায় কোনো প্রকার আঘাত সহ্য করা হবে না। একই সঙ্গে তিনি লোহিত সাগর এবং আন্তর্জাতিক সামুদ্রিক পথগুলোর নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার এবং অঞ্চলের উত্তেজনা কমানোর ওপর জোর দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন