প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫৫ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আরও এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ২৫৫ গ্রাম গাঁজাসহ মোঃ টুটুল ওরফে সাহু (৪০) নামের একজন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত টুটুল চৌডালা প্রামানিকপাড়া গ্রামের মৃত কশিমুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একই অভিযানে জিআর গ্রেফতারি পরোয়ানামূলে ২ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মোঃ মজিবুর রহমান-কে গ্রেফতার করে পুলিশ। তিনি গোমস্তাপুর থানার বাংগাবড়ী বেজিনাথপুর এলাকার মৃত জহির আলী মন্ডলের ছেলে।
গোমস্তাপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয় আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন