প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেছেন, জামায়াতকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও, এই একটি জেলায় পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের ভেতরের ঘৃণিত চেহারাটা প্রকাশিত হয়েছে। এই মন্তব্য তিনি ২২ জুলাই (বুধবার) বিকেলে জামায়াত নেতা গাজি নজরুল ইসলামের বহিষ্কারের প্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্টে করেছেন।
সালাহউদ্দিন আম্মার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, তিনবারের এমপি, সাতক্ষীরার মতো নির্যাতিত এলাকার মানুষের প্রতিনিধি হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন। তিনি বলেন, সাতক্ষীরা এলাকায় গেলে বুঝবেন মানুষ কতটা নির্যাতনের শিকার হয়েছে। প্রায় প্রত্যেক পরিবারেই ফ্যাসিবাদের নির্যাতনের চিহ্ন বিদ্যমান। জামায়াতকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও, এই এক জেলায় পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের ভেতরের ঘৃণিত চেহারাটা দেখিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, নিজের নেতার ব্যাপারে চোখ-মুখ বন্ধ রাখা এদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলের স্বভাব। প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের ইন্টারনাল ডিক্টেটরশিপ বিদ্যমান। জামায়াতে ইসলামী থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে সরাসরি কোনো প্রভাবশালী নেতাকে কিছু লিখতে দেখা যায়নি।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, বহিষ্কারের কৃতিত্ব সমালোচকদেরই। যদি তারা সমালোচনা না করত, তবে জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করত, এমনটা তাঁর ব্যক্তিগত ধারণা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন