প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর মাত্র কয়েক ঘণ্টা পর পর্দা উঠতে যাচ্ছে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ। এর আগে ফুটবল ভক্তরা নিজেদের পছন্দের দল নিয়ে কথার লড়াইয়ে নেমেছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আলোচনায় এসেছেন।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি তিনি শেয়ার করেছেন। ছবি শেয়ার করার সময় ক্যাপশনে তিনি লেখেন, ‘আপনারা কি রেডি?’।
এটি দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে, জাইমা রহমান কি সত্যিই ব্রাজিল সমর্থক? বিশেষ করে ব্রাজিলের ছবি এবং সংশ্লিষ্ট সংগীত ব্যবহারের কারণে আলোচনার বিষয় আরও গতিশীল হয়েছে।
জানিয়ে রাখি, ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ব্রাজিল জাতীয় ফুটবল দলের ছবিতে রোনালদোকে বিমান থেকে নামার সময় হাতে ভিডিও ক্যামেরা ধরে থাকতে দেখা যায়। ছবিটির ওপর বাংলায় লেখা ছিল, ‘আপনারা কি রেডি?’।
এছাড়া, সেই স্টোরিতে সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬-এর গান সংযুক্ত করা হয়েছে, যা ব্রাজিলের সাম্বা সংস্কৃতির ছন্দ ও লয় ফুটিয়ে তুলেছে।
ব্রাজিল ফুটবল দলের জনপ্রিয়তা বিশ্বজুড়ে সুপরিচিত, আর বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দেশের কোটি কোটি সমর্থকের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে পরিচিত ব্যক্তিরাও ব্রাজিল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
ফুটবলপ্রেমীদের মতে, এই স্টোরিটি ব্রাজিল ভক্তদের জন্য শুভেচ্ছা ও অনুপ্রেরণার বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক পোস্টটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন