প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫ আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এবার বিএ ও বিএসএস পরীক্ষার ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারে মোট ২ লাখ ৪৭ হাজার ১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এই পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৭৭ জন পুরুষ এবং ১ লাখ ১ হাজার ৪৩৬ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার এবং শনিবার সকালে ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা আগামী ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সার্বিক পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বাউবির ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে।
পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন