প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক, নির্মাতা ও প্রযোজক মাতিয়া বানু শুকু মারা গেছেন। তার বয়স ছিল ৫৬ বছর মৃত্যুর সময়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শুকু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ২০২৫ সালে তার ক্যানসার ধরা পড়ে। এরপর তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা ছিলেন। তিনি নির্মাতা নুরুল আলম আতিককে বিয়ে করেছিলেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
শুকু তার প্রযোজিত লাল মোরগের জুটি সিনেমার জন্য ২০২১ সালে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এই সিনেমার পরিচালক ছিলেন তার স্বামী নুরুল আলম আতিক। এছাড়াও শুকুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে টিভি সিরিজ টু-লেট, লাবণ্য প্রভা, একটা কিনলে আরেকটা ফ্রি ও ডেঙ্গুর দিনগুলিতে প্রেম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন