প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালীতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার চারটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা কেন্দ্রের যাতায়াত শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার সার্বিক বিষয়গুলো খতিয়ে দেখেন।
জানা গেছে, কাউখালী সরকারি কলেজ এবং কাউখালী মহিলা কলেজ কেন্দ্রে প্রথম দিনে ২৯৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায়ও অংশ নিচ্ছেন ১১৫ জন পরীক্ষার্থী এবং এইচএসসি (বিএমটি) শাখায় অংশগ্রহণ করেছেন ৩০৫ জন শিক্ষার্থী।
কেন্দ্র পরিদর্শনের পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেছেন, “শিক্ষার্থীরা খুব সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সুযোগ নেই। আমরা নিয়মিত কেন্দ্রগুলো তদারকি করছি। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।”
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানিয়েছেন, “প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। পরীক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করছে।”
পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশাসনের তদারকি এবং নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন