প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ আফগানিস্তান প্রিমিয়ার লিগের খেলোয়াড় ড্রাফটে অংশগ্রহণ করবেন, যা প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে।
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরের জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন তাসকিন। এর ফলে, টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশের এই পেসারের খেলার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
এপিএল কর্তৃপক্ষ বুধবার নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন, যাদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৫০০-র বেশি।
এপিএলের খেলোয়াড় ড্রাফট আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে তাসকিন কোন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাচ্ছেন তা নির্ধারিত হবে। তবে, এখন পর্যন্ত বাংলাদেশের এই পেসারের কোনো নির্দিষ্ট দলের সঙ্গে চুক্তি বা যোগাযোগের খবর পাওয়া যায়নি।
তাসকিনের নিবন্ধন নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে এপিএল লিখেছে, ‘অপেক্ষার অবসান। তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে নিবন্ধন করেছেন। কোন দলে তাঁকে দেখতে চান?’
ড্রাফটের পর জানা যাবে, এপিএলের প্রথম আসরে বাংলাদেশের এই পেসারকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়ানো হয় কি না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন