প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, দেশপ্রেম এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
বুধবার (৩ জুন) খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন জাতীয় সংকটে সাহসী নেতৃত্বের প্রতীক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি নির্মাণে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আজকের প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। দেশপ্রেম, সততা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা অনুসরণ করেই একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন