প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
"করবো সমবায়, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় রহনপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন— উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আসাদুল্লাহ আহমেদ, আম আড়তদার সমিতির সভাপতি নাসির উদ্দীন এবং স্বাস্থ্য সমবায় সমিতির সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ।
বক্তারা দেশের অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় ভিত্তিক কার্যক্রমের মাধ্যমেই বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন