প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে ‘প্রস্তুত ও সজ্জিত’ রয়েছে। কিন্তু কূটনৈতিক আলোচনার জন্য ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার একটি সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখন আলোচনা চালানোর জন্য কিছুটা জায়গা করে দিচ্ছেন। এই আলোচনা কারিগরি স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত অব্যাহত রয়েছে। ফক্স নিউজকে দেওয়া অপর একটি সাক্ষাৎকারে তিনি জানান, বিশেষভাবে গত কয়েকদিনে এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।
যদিও আলোচনার পথ খোলা রাখার সংকেতে প্রয়োজনে যেকোনো বিকল্প পদক্ষেপ নেওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট খোলা রেখেছেন বলেও স্মরণ করিয়ে দেন এই শীর্ষ কর্মকর্তা। আরও জানান, ইরানের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের সাথে আলোচনা করতে বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
অন্যদিকে, সম্ভাব্য যুদ্ধের অশনি সংকেতের মধ্যে মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতির বিষয়টিও সামনে এসেছে। সিএনএন-এর প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার হোয়াইট হাউসের এক বৈঠকে মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানের উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে ওয়াল্টজ স্বীকার করেন যে, মার্কিন অস্ত্রের মজুত অনেকটাই কমে গেছে। ইউক্রেনকে সহায়তা দেওয়া এবং পূর্ববর্তী প্রশাসনের রেখে যাওয়া অবস্থাকেই এই ঘাটতির জন্য দায়ী করেন তিনি। তবে ওয়াল্টজ জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলা করার জন্য মার্কিন সেনাবাহিনীর কাছে প্রয়োজনীয় সব সক্ষমতা মজুত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন