প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় নওগাঁ জেলার ঢাকা-গামী বাস টার্মিনাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পরিবহনের কাউন্টার, টিকিট বিক্রয় কার্যক্রম এবং যাত্রীসেবার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নেন।
তিনি যাত্রীদের কাছ থেকে টিকিটের মূল্য, নির্ধারিত ভাড়া, সেবার মান এবং যাত্রাপথে সম্ভাব্য ভোগান্তি সম্পর্কে মতামত গ্রহণ করেন। বিশেষ করে কোনো পরিবহন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তি অতিরিক্ত ভাড়া আদায় করছে কি না, সে বিষয়ে তিনি সরাসরি যাত্রীদের কাছে জানতে চান।
পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট পরিবহন মালিক, চালক, সুপারভাইজার ও কাউন্টার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা যথাযথভাবে অনুসরণের নির্দেশনা প্রদান করেন। তিনি সতর্ক করে বলেন, যাত্রীদের সঙ্গে কোনো ধরনের হয়রানি, অসদাচরণ বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন