প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এখন প্রকৃতিতে বৃষ্টির মৌসুম চলছে। বৃষ্টি হলে খোলা আকাশের নিচে ফোনে কথা বলা থেকে বিরত থাকতে হবে। বৃষ্টির সময় পুকুর, খাল, নদী বা পানির কাছাকাছি স্থানে অবস্থান করার সময় জরুরি না হলে ফোন ব্যবহার না করাই শ্রেয়। কারণ ওই সময় বজ্রপাত হয়ে থাকে। যদি ঘর্মাক্ত হয়ে যান তবে ফোনে কথা বলা উচিত নয়, বিশেষ করে ফোনের স্পিকার যদি ফ্রন্ট ফেসিং হয়। কেননা, এতে শরীর থেকে নির্গত ঘাম ডিভাইসের ভেতরে প্রবেশ করে স্পিকারের ক্ষতি করতে পারে, এমনকি ফোনের সার্কিটেও সমস্যা হতে পারে।
স্মার্টফোনের সঠিক যত্ন নিতে গেলে পরিষ্কার রাখাটাই প্রথম শর্ত। ডিভাইসের বাইরের অংশ পরিষ্কারের জন্য শুকনো টিস্যু পেপার বা অ্যালকোহল ওয়াইপ্স ব্যবহার করতে হবে। পানি বা অন্য কোনো ক্লিনার ব্যবহার করা যাবে না। কারণ, এসব ব্যবহারের ফলে ডিভাইসের আর্দ্রতা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
অনেক ফোনে প্রতিদিন বা একদিন পর পর চার্জ দেওয়ার প্রয়োজন হয়। যদি ফোনে অনেক বেশি কথা বলেন কিংবা অন্য কোনো কাজ করেন, যেমন ভিডিও দেখা বা গেম খেলা, তাহলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়। অনেকেই ফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করতে ৪০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জে রাখার চেষ্টা করেন। নতুন হ্যান্ডসেটগুলো সাধারণত অনেক ফাস্ট থাকে।
কিন্তু কিছুদিন যেতে না যেতেই আস্তে আস্তে তা গতি হারিয়ে ফেলে। গ্যাজেট গবেষকরা এর পেছনে অনেক কারণ অনুসন্ধান করেছেন। নতুন অবস্থায় ফোনটি একেবারে হালকা থাকে। এতে কোনো বাড়তি অ্যাপ্লিকেশন থাকে না। কিন্তু এটি ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন ইনস্টল করার ফলে ক্রমে ডিভাইসটি জটিল হতে থাকে। ফলে ফোনের গতি হারানো এবং ব্যাটারি দ্রুত শেষ হওয়ার সমস্যা দেখা দেয়। তাই যতটা সম্ভব অযাচিত অ্যাপ এড়িয়ে চলা উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন