প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের অবস্থানরত আওয়ামী লীগের যশোর জেলার সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, নিষিদ্ধ কার্যক্রমের আওতায় থাকা দলের এক নেতাকে হুমকি প্রদান করেছেন। সম্প্রতি, তিনি কেশবপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গৌতম রায়কে মোবাইল ফোনের মাধ্যমে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।
ভুক্তভোগী গৌতম রায় যুগান্তরকে জানান, ৯ সেপ্টেম্বর সাবেক শিক্ষামন্ত্রী এএইচকে সাদেকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাতে ভার্চুয়ালি উপজেলা আওয়ামী লীগের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি রুহুল আমিন, এবং এতে সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ উপজেলা কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শাহীন, মনিরুলসহ অন্যান্যরা সভা থেকে বের হয়ে যান।
গৌতম জানান, সভা শেষে তিনি এবং অন্য কয়েকজন একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। রাত ১২টার দিকে শাহীন চাকলাদার আবারও সভায় যোগ দেন। গৌতম রায় অভিযোগ করেন, আলোচনার এক পর্যায়ে শাহীন চাকলাদার তাকে বলেন, ‘তোমার দল করার দরকার নেই। তোমাকে দল করতে কে বলেছে।’ প্রতিবাদ জানালে শাহীন বলেন, ‘আমি এখনো বেঁচে আছি, তুই কীভাবে নেতা হোস আমি দেখে নেব।’
তিনি আরও অভিযোগ করেন, ওই ভার্চুয়াল সভা থেকে তাকে বের করে দেওয়ার জন্য সভাপতিকে শাসান শাহীন চাকলাদার। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে দলের কয়েকজন নেতা প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের মধ্যে একজন, তাঁতীলীগের কেন্দ্রীয় সদস্য আনোয়ারুল কবীর, সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীন চাকলাদারের গৌতম রায়কে হুমকি দেওয়ার বিষয়টি বিস্তারিত তুলে ধরেছেন।
গৌতম রায় বলেন, বিভিন্ন অত্যাচারে আমরা জর্জরিত। তবুও, দলের শীর্ষ নেতাদের হুমকি দিলে আমরা কোথায় যাব।
স্থানীয় নেতাকর্মীদের মতে, শাহীন চাকলাদার বিরোধীদের বিরুদ্ধে দাঁড়াতে না পারলেও দলীয় নেতাকর্মীদের প্রতি মারমুখী আচরণ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শাহীন চাকলাদার দেশের বাইরে অবস্থান করছেন। এই কারণে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন