প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনি থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এক রাতের অভিযানে মোট সাতজনকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার একটি চৌকস দল উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড় চর কয়ারিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বড় চর কয়ারিয়া গ্রামের মো. সুমন হাওলাদার (২৮), পিতা- মঞ্জু মিয়া হাওলাদার এবং রানা হাওলাদার (২২), পিতা- মৃত ইসমাইল হাওলাদার।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িত।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন