প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে অপহরণ করে আট দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী গৃহবধূ কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট গৃহবধূ কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামের স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছান। তখন পার্শ্ববর্তী গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (৩১) এবং তার সহযোগীরা তাকে অপহরণ করে বাজারের পাশে একটি বাড়িতে নিয়ে যায়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ওই বাড়িতে গৃহবধূকে আটকে রেখে নাজমুল হাওলাদার টানা আট দিন ধরে তাকে ধর্ষণ করেন।
ঘটনার খবর প্রকাশিত হলে কোটালীপাড়া থানা পুলিশ গত শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার করে। উদ্ধার করার পর তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় নাজমুল হাওলাদারকে আসামি করে ভুক্তভোগী গৃহবধূ কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, ধর্ষণের অভিযোগে গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। অভিযুক্ত নাজমুল হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত চিত্র সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন