প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের জাতীয় ফুটবল দলের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পরিবর্তনের ইঙ্গিত দিলেন জিনেদিন জিদান। দেশটির জাতীয় ফুটবল প্রশিক্ষণকেন্দ্র ক্লেয়ারফঁতেনেতে খেলোয়াড়দের আগমনের সময় সাংবাদিকদের উপস্থিতি আর অনুমোদিত হবে না। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের তথ্য অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে ক্লেয়ারফঁতেনেতে ফ্রান্স দলের খেলোয়াড়দের আগমন নিয়ে একটি বিশেষ উন্মাদনা সৃষ্টি হয়েছিল। খেলোয়াড়দের পোশাক, সাজসজ্জা এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের বিষয় হয়ে উঠত। এবার সেই দৃশ্য কিছুটা পরিবর্তন করতে চান জিদান।
তবে খেলোয়াড়দের পোশাকের উপর কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। গতকাল শুক্রবার, নিজের প্রথম দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে জিদান স্পষ্ট করে বলেছেন, খেলোয়াড়েরা নিজেদের ইচ্ছামতো ক্লেয়ারফঁতেনেতে আসতে পারবেন। পরিবর্তনটি ঘটবে খেলোয়াড়েরা সেখানে পৌঁছানোর পর।
জিদানের বক্তব্য অনুযায়ী, “আমি কাউকে সাদাসিধে পোশাক পরার নির্দেশ দিইনি। প্রত্যেকে নিজেদের মতো করে আসবে। তবে ক্লেয়ারফঁতেনেতে পৌঁছানোর পর আমরা নিজেদের মধ্যে থাকব। সেখানে বেশি কিছু করার প্রয়োজন নেই।”
আরএমসি স্পোর্টস জানাচ্ছে, খেলোয়াড়দের আগমনের ছবি এবার শুধুমাত্র ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) নিজস্ব ফটোগ্রাফার, ক্যামেরাম্যান এবং ভিডিওগ্রাফারদের দ্বারা ধারণ করা হবে। পরে সেই ছবি ও ভিডিও সংবাদমাধ্যমকে সরবরাহ করা হবে। অর্থাৎ, ছবি প্রকাশ পুরোপুরি বন্ধ হচ্ছে না, তবে বাইরের মিডিয়ার উপস্থিতি নিষিদ্ধ করা হচ্ছে।
জিদানের এই সিদ্ধান্তকে ক্লেয়ারফঁতেনের পরিবেশকে আরো নিয়ন্ত্রিত রাখা এবং দলের মনোযোগ ফুটবলকেন্দ্রিক করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে কিংবদন্তি জিদানের কোচিংয়ে ফ্রান্স প্রথম ম্যাচ খেলতে নামবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন