প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির নেতৃত্বে থাকা আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্ডে। শক্তির বিচারে আর্জেন্টিনার অবস্থান অনেক উপরে থাকলেও এই ম্যাচে বড় ধরনের অঘটনের ভবিষ্যদ্বাণী করে ফুটবল দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন ঘানার এক আলোচিত তান্ত্রিক।
নানা কাওয়াকু বোনসাম, এই ওঝা, দাবি করেছেন যে কেপ ভার্ডে আর্জেন্টিনাকে বিদায় করে শেষ ষোলোর টিকিট কাটবে।
এই ধরণের মন্তব্য রাতারাতি আর্জেন্টিনা ও কেপ ভার্ডের ম্যাচ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, বোনসাম এবারের টুর্নামেন্টে প্রথমবার আলোচনায় আসেননি। আগেও গ্রুপ পর্বে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ বা কালো জাদু করার দাবি করে তিনি ব্যাপক শোরগোল ফেলেছিলেন। হ্যারি কেইন তখন ঘানার বিরুদ্ধে সেই ড্র হওয়া ম্যাচে কোনো গোল করতে পারেননি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বোনসামের প্রতি অনেকের মনোযোগ আকর্ষণ করে।
তিনি তখন বলেছিলেন, "আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।" সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল। বিশ্বকাপে বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার কেবল ওই একটি ম্যাচে গোল করতে পারেননি।
ম্যাচ শেষের বাঁশি বাজার পর তিনি দাবি করেন, "আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেব, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়, শিগগিরই আমার এক সন্তানের নাম আমি হ্যারি রাখব।" তার সেই কথা সত্যি হয় এবং পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে কেইন গোল পান।
হ্যারি কেইনের পর এবার তার নতুন লক্ষ্য লিওনেল মেসির দল। কেপ ভার্ডের পক্ষে তিনি কোনো অলৌকিক বা গোপন বিদ্যা খাটাবেন কি না, তা নিয়ে ফুটবল অনুরাগী এবং নেটিজেনদের মধ্যে চলছে রসাত্মক আলোচনা।
উল্লেখ্য, আর্জেন্টিনা বনাম কেপ ভার্ডে রাউন্ড অব থার্টি টুর ম্যাচ আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে।
তবে মাঠের এই লড়াইয়ে মেসির আলবিসেলেস্তেরা কি এই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণীকে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে পা রাখতে পারে, নাকি সত্যিই কেপ ভার্ডে কোনো রূপকথা উপহার দেয়, তা দেখার অপেক্ষা করতে হবে ফুটবল বিশ্বকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন