প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালমনিরহাট, ১৫ সেপ্টেম্বর ২০২৬ : কালীগঞ্জ উপজেলায় আজ প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বিভিন্ন মন্দিরে পাঁচশটি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল এসব গাছের চারা বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো. আবু সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার একশ’টি মন্দিরের মধ্যে প্রতিটি মন্দিরকে পাঁচটি করে মোট পাঁচশটি গাছের চারা প্রদান করা হয়। এ সময় জাতনিম, কাঠবাদাম, জলপাই, কাঁঠাল ও পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এসব চারা গ্রহণ করেন।
এছাড়া, অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ঋণের অর্থও হস্তান্তর করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন