প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে আইনি লড়াইয়ের জন্য বলিউড অভিনেত্রী ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছেন।
প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, মেটাসহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি প্রাপ্ত হয়েছেন তিনি। ডিপফেক ভিডিও, বিকৃত ছবি এবং ভুয়া এআই চ্যাটবটের মাধ্যমে তাঁর পরিচয় ব্যবহার এবং সুনাম ক্ষুণ্নের অভিযোগ রয়েছে।
সম্প্রতি বোম্বে হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতির বিশেষ আবেদন মঞ্জুর করে মামলাটি দায়েরের অনুমোদন দেন।
আদালতে প্রীতির পক্ষে আইনজীবী রোহন কদম জানিয়েছেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেত্রীর পরিচয় নকল করার ঘটনা ঘটছে। তাঁর তথ্য অনুযায়ী, প্রীতির নামে ভুয়া চ্যাটবট তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে।
মামলায় বলা হয়েছে, প্রীতির নাম, কণ্ঠস্বর এবং অবয়ব তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করে বিভিন্ন কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছে।
এই ঘটনায় তাঁর ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরও উল্লেখ করা হয়েছে, এসব কার্যকলাপ ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনেরও লঙ্ঘন ঘটাচ্ছে।
আইনজীবীর ভাষ্যমতে, গুগল, মেটা, এক্স, জিফি এবং গোড্যাডিসহ অন্যান্য প্ল্যাটফর্মে এই ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ার কারণে প্রীতি জিনতার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যদিও এসব প্রতিষ্ঠানের অনেকের সদর দপ্তর ভারতের বাইরে, তবে এর প্রভাব ভারতে, বিশেষ করে মুম্বাইয়ে, সবচেয়ে বেশি পড়ছে।
এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সেলিব্রিটিদের ব্যক্তিত্বের অধিকার রক্ষা বিষয়টি নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর আগে একই ধরনের আইনি সুরক্ষা পেয়েছেন বলিউড তারকা শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং সংগীতশিল্পী অরিজিৎ সিং।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন