প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক এলাকায় ৪০০ গ্যাসের অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এছাড়া, একটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার জালকুঁড়ি ও রাব্বানী নগর এলাকায় দুটি স্থানে অভিযান পরিচালিত হয়েছে।
তিতাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, রব্বানিনগর এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাসের সংযোগ আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় তিতাসের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেড় শতাধিক বাড়ির ৪০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিপুল সংখ্যক অবৈধ পাইপ ও রেগুলেটর জব্দ করা হয়। পরে নারায়ণগঞ্জ ওয়াশিং প্ল্যান্ট নামে একটি শিল্প কারখানার অবৈধ গ্যাসের সংযোগ দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্ন করে ২০ হাজার টাকার জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন